হোম > আইন-আদালত

মাহবুব উল আলম হানিফসহ চার জনের মামলার রায় যে কোনো দিন

কুষ্টিয়ায় ছয় হত্যা

স্টাফ রিপোর্টার

মাহবুব উল আলম হানিফ

জুলাই বিপ্লবে ছয়জনকে হত্যার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির মামলার রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছে ট্রাইব্যুনাল। অর্থাৎ, রায় যে কোনো দিন হতে পারে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেয়। রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদেশ দেওয়া হয়।

এদিন আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি তুলে ধরে তাদের মক্কেলদের অভিযোগ থেকে খালাসের আবেদন জানান। এর আগে গত ৫ অক্টোবর যুক্তিতর্ক শেষে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন।

এ মামলার অন্য আসামিরা হলেন— কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

প্রসিকিউশনের বিবরণ অনুযায়ী, এই চার আসামির বিরুদ্ধে জুলাই বিপ্লবে কুষ্টিয়া শহরে ছয় জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংস্থার প্রতিবেদনে কুষ্টিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশদাতা ও সরাসরি অংশগ্রহণকারী হিসেবে তাদের অভিযুক্ত করা হয়।

আপসের পরও জামিন পাননি এমপি গাজী নজরুল

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

লতিফ সিদ্দিকী ও দীপু মনিসহ ১১ আসামি ট্রাইব্যুনালে

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত, মৌখিক পরীক্ষায় বাধা নেই

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

গার্মেন্টসকর্মী সাইমুন হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

পিচ্চি রাজা পালানোর ঘটনায় বোন ও দুই পুলিশ সদস্য চার দিনের রিমান্ডে