হোম > আইন-আদালত

থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পাননি আসিফ মাহমুদের সাবেক এপিএস

স্টাফ রিপোর্টার

সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার অনুমতি দেয়নি আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) মো. সাব্বির ফয়েজের আদালত এ নির্দেশ দেয়। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তার আবেদনে বলা হয়, মোয়াজ্জেম হোসেনকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলায় জড়ানো হয়েছে। তিনি কোনো আইনশৃঙ্খলা ভঙ্গকারী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করছেন এবং আইনিভাবে তা মোকাবিলা করবেন। তাই তার জাতীয় পরিচয়পত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া জরুরি।

এদিন আদালতে মোয়াজ্জেম হোসেনের আইনজীবী মো. রায়হান বলেন, তিনি (মোয়াজ্জেম হোসেন) পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পেয়েছেন। সেখান থেকে ফ্লুইড বের হচ্ছে। চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চান তিনি। ১৫ ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে।

তবে শুনানি শেষে মোয়াজ্জেম হোসেনের আবেদনটি নামঞ্জুর করে আদালত। গত বছরের ২৪ মে একই আদালত দুর্নীতির অভিযোগে মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।

শরীরে দেড়শ পিলেট নিয়ে ট্রাইব্যুনালে জুলাইযোদ্ধা সজীবের সাক্ষ্য

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুলের স্ত্রী

সন্ত্রাসবিরোধী মামলায় চট্টগ্রামের সাবেক এমপি মিতা রিমান্ডে

আ.লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

শামীম ওসমানের নেতৃত্বে হামলার পর শহীদ হন বদিউজ্জামান

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

‘মতবিনিময়ের উদ্দেশ্য কী, জুলাই সনদ বাতিল করবেন?’

রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত