হোম > আইন-আদালত

বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড়ানোতে নিহত শিক্ষার্থীদের ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান দাবী করা হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন মঙ্গলবার জনস্বার্থে এ রিটটি দায়ের করেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী এ আর রায়হান। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে এটি দায়ের করা হয়।

এ ছাড়া যেসব বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে তা হলো-

১. ট্রেনিং বিমান দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত। বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং তাদের রক্ষণাবেক্ষণের কি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

২. রাজধানীসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও ট্রেনিং বিমানের উড্ডয়নের নিষেধাজ্ঞা দেওয়া।

৩. মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো।

৪. মাইলস্টোন স্কুলের আগুনের পুড়ে যাওয়া নিহত শিক্ষার্থীদের ৫ কোটি টাকা ও আহত শিক্ষার্থীদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া।

৫. দেশে সার্বভৌমত্ব রক্ষার্থে বিমান বাহিনীর উন্নতি কারণে নতুন বিমান ক্রয়ের জন্য আর্জি জানানো হয়েছে

একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধ বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং তাদের রক্ষণাবেক্ষণের কি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে।

সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ উদ্দিন ৪ দিনের রিমান্ডে

ভারতে আটক তিনজনকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

পরীমণির সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জঙ্গি হিসেবে স্বীকারোক্তি দিতে কয়েকজন মিলে নির্যাতন করত

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ