হোম > আইন-আদালত

শেখ সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা

স্ত্রী ও দুই পূত্র এবং এক কন্যার সম্পদ বিবিরণীর আদেশ

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুরের রাজধানীর সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদক-এর মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। দুদক জানায়, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার টেন্ডার কার্যক্রমে পছন্দের ঠিকাদারদের কাছ থেকে ১০ থেকে ১৫ শতাংশ হারে কমিশন গ্রহণ করে কার্যাদেশ প্রদান করেন।

তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট তার স্ত্রী ফাতেমা সেলিম, পুত্র শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাঈম ও কন্যা শেখ আমেনা সুলতানা সোনিয়ার নামে-বেনামে আরও সম্পদ উদঘাটনের লক্ষ্যে একই আইনের ২৬(১) ধারায় তাদের প্রতি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।

রামিসার হত্যাকারীর ফাঁসি চায় রাষ্ট্রপক্ষ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

শহীদ ওয়াসিম হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

রামিসা হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজই

কারাগার থেকে মুক্তি পেলেন আইভী

সোহেল দায় স্বীকার করলেও নির্দোষ দাবি স্বপ্নার

বিসিবি নির্বাচন চ্যালেঞ্জ, রিট খারিজ

দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল, নির্দোষ দাবি স্বপ্নার

সাত মামলায় হাইকোর্টে দীপু মনির জামিন আবেদন

আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি চলছে