হোম > আইন-আদালত

২৭ বছর পর হত্যা মামলায় ২ পুলিশসহ তিনজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ২৭ বছর আগে সোর্স জালাল আহমেদ শফি হত্যা মামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাদ্দেক মিনহাজ এই রায় ঘোষণা করেন। রোববার সংশ্লিষ্ট আদালতের পেশকার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন ডিবি পুলিশের হাবিলদার মো. বিল্লাল হোসেন, কনস্টেবল মো. আবদুর রউফ ও ডিবি ক্যান্টিনের পরিচালক মো. আনোয়ার হোসেন।

মামলার সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১৩ মার্চ জালাল আহমেদ শফি একটি স্বর্ণের চালানের তথ্য ডিবির অন্য একটি টিমকে দেন। এতে তৎকালীন ইন্সপেক্টর জিয়াউল আহসান ও তার সহযোগীরা ক্ষুব্ধ হন। এরই জেরে ১৯ মার্চ গভীর রাতে লালমাটিয়ার বাসা থেকে জালালকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়।

এরপর সেখানেই তাকে পিটিয়ে হত্যার পর মরদেহ ছাদের পানির ট্যাংকে লুকিয়ে রাখা হয়। ১৯৯৯ সালের ২৫ মার্চ ডিবি অফিসের ছাদের পানির ট্যাংক থেকে জালালের মরদেহ উদ্ধারের পর প্রথমে রমনা থানায় অপমৃত্যু মামলা হয়।

পরে ৪ এপ্রিল নিহতের ছেলে আব্বাস উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এলআর

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে