হোম > আইন-আদালত

হাসিনা-জয়সহ ২২২ জনের নামে মামলা

ঢাবি সংবাদদাতা

ঐতিহাসিক জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোহেল রানা (৩৮) নামে একজন ভুক্তভোগী বুধবার মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ মামলাটির প্রতিবেদন আগামী ২০ জুলাইয়ের মধ্যে দাখিল করতে পুলিশকে নির্দেশ দেন।

আদালত সূত্র জানাচ্ছে, মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও ডা. দীপু মনি, কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সার, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ।

মামলার এজাহারে বাদী সোহেল রানা উল্লেখ করেন, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ে ময়ূর ভিলার সামনে মিছিলে অংশ নেন তিনি। এ সময় শেখ হাসিনা সরকারের নির্দেশে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে আহত হন সোহেল রানা। এরপর তিনি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন। চিকিৎসার জন্য দীর্ঘ সময় হাসপাতালে থাকার কারণে মামলা করতে দেরি হওয়ার কথা এজাহারে তুলে ধরেন সোহেল রানা।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে