হোম > আইন-আদালত

জি. এম কাদেরের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশ সোমবার

স্টাফ রিপোর্টার

মনোনয়ন বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী শেরিফা কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ১০ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে গত ১৮ মে মামলার আবেদন করেন দলটির সাবেক সদস্য ও মানবাধিকার কর্মী নাজমিন সুলতানা তুলি।

শনিবার আদিলতের বেঞ্চ সহকারী জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ১৮ মে নাজমিন সুলতানা তুলি মামলার এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী সোমবার আদেশের জন্য দিন ধার্য করেন।

মামলার আবেদনে আসামি করা অন্যরা হলেন- জাপার প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন-অর-রশিদ, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য নেওয়াজ আলী ভূঁইয়া, উত্তরা গোয়েন্দা বিভাগের সাবেক ডিসি আকরাম, গোয়েন্দা উত্তরা বিভাগের সাবেক এডিসি নাজমুল, বিমানবন্দর জোনাল টিমের এসআই পবিত্র সরকার ও জাপার ঢাকা মহানগর উত্তরের সদস্য সাইদুল ইসলাম।

মামলায় অভিযোগ, জি এম কাদেরের প্রত্যক্ষ মদদে অন্য আসামিরা ২০২৪ সালের ডামি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হন। নাজমিন সুলতানা তুলিকে মনোনয়ন দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫০ লাখ টাকা দাবি করে মেসেজ পাঠান। এ নিয়ে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে বাদী প্রতিবাদ করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং এতে দলের অভ্যন্তরীণ কোন্দল বৃদ্ধি পায়। পরে প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কতিপয় দুর্নীতিগ্রস্ত সাবেক কর্মকর্তার সহযোগিতায় ও অজ্ঞাতনামা ৪০-৫০ জন লোক নিয়ে ২০২৩ সালের ১০ অক্টোবর রাতে বাদীর বাসার দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন অভিযুক্তরা। এরপর ঘরের আসবাবপত্র, সাত ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, মোবাইল ও ল্যাপটপসহ মালামাল লুট করে নিয়ে যায় তারা।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে