হোম > আইন-আদালত

বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে হিসাব করতে রুল

স্টাফ রিপোর্টার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা এমপিওভুক্তির পরিবর্তে যোগদানের প্রথম তারিখ থেকে কেন গণনা শুরুর নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ।

একই কারনে সারা দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির জ্যেষ্ঠতা প্রথম যোগদানের তারিখ থেকে গণনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন মোহাম্মদ রেজাউল করিমসহ ৮০ জন শিক্ষক।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় এমপিওভুক্ত হওয়ার তারিখ থেকে, তাদের প্রথম চকরিতে যোগদানের তারিখ থেকে নয়।

ফলে তাদের দীর্ঘ কর্মজীবন ধর্তব্য হয় না। যদিও সব চাকরিজীবীর ক্ষেত্রে চাকরির কর্মকাল প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরু করা হয়। যা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সংবিধানের ২৭ এবং ২৯ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। তদুপরি জ্যেষ্ঠতামূলক এ বৈষম্য নিরসনের জন্যই এই রিট পিটিশন দায়ের করা হয়। 

তিনি আরও বলেন, এই রুল শুননি হলে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের এ সমস্যা নিরসন হবে।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে