হোম > আইন-আদালত

স্ত্রীসহ ডিএসসিসির সাবেক কাউন্সিলর ভৌমিকের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রানী ভৌমিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩ মার্চ) সংস্থাটির ঢাকা জেলার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আকাশ কুমার ভৌমিকের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪ কোটি ৯৬ লাখ টাকার বেশি সম্পদের তথ্য পেয়েছে দুদক। এই সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইনে তার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ- পরিচালক মো. আহসানুল কবীর পলাশ।

অপরদিকে, পপি রানী ভৌমিক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৬৭ লাখ টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। এ অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে আরেকটি মামলা দায়ের করা হয়। পপি রানী ভৌমিক মেসার্স প্রভাতী অ্যান্ড কোম্পানি নামে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানেরও মালিক।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন