হোম > আইন-আদালত

খালেদা জিয়াকে ক্ষতিপূরণ দেয়া হোক

আদালতে আইনজীবী সালাহ উদ্দিন

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে অবিচার করায় প্রথমবার আপিল বিভাগে প্রতীকী ক্ষতিপূরণ দাবি করলেন আইনজীবী সালাহ উদ্দিন আইনজীবী।

বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে বিসিএস ও নির্বাচন সংক্রান্ত একটি মামলার শুনানিকালে আইনজীবী সালাহ উদ্দিন দোলন বিচার বিভাগের নিকট এ ক্ষতিপূরণ চান।

এ সময় বিচার বিভাগ কিভাবে শেখ হাসিনার ফ্যাসিজমের অংশ হয়েছিলো তা তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নয় একজন নারী এবং সাধারণ নাগরিক হিসেবে মূল্যায়ন করলেও তার সঙ্গে অবিচার করা হয়েছে। এজন্য অভিযুক্তদের প্রতীকী একটা সাজা হলেও দেন। ইতিহাসে তা তোলা থাকুক। 

আদালতে দেয়া বক্তব্য প্রসঙ্গে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আমি আদালতকে বলেছি এদেশে হাসিনা সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট করেছে এবং ফ্যাসিজম যেভাবে ডেভেলপ করেছে তার অধিকাংশের দায় বিচার বিভাগের। বিচার বিভাগ কোনো অবস্থাতেই সে দায় এড়াতে পারে না।’

আইনজীবী সালাহ উদ্দিন বলেন, আমি সর্বোচ্চ আদালতকে বলেছি ওনাকে যে মামলায় সাজা দেয়া হয়েছিল এবং পরবর্তীতে সাজা বাড়ানো হয়েছিল, মামলাটি যখন আপিল বিভাগে আসে তখন দেখা গেল তিনি (বেগম খালেদা জিয়া) কোনো টাকাই আত্মসাত করেননি। আমি সর্বোচ্চ আদালতকে বলেছি এক্ষেত্রে খালেদা জিয়াকে একটা প্রতীকী ক্ষতিপূরণ হলেও দেয়া উচিত। তিনি বিএনপির চেয়ারপারসন সেটা বিষয় নয়, একজন নাগরিক হিসেবে তিনি রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন। বিচার বিভাগের সীমাহীন অন্যায়-অবিচারের শিকার হয়েছেন। তাই খালেদা জিয়ার মামলায় যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেয়া হতো বা দেয়া হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য তা ভালো হতো।’

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন