হোম > আইন-আদালত

একদিনের মাথায় সাবেক ছাত্রলীগ নেতার জামিন বাতিল

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ঘটনায় করা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন আদেশ বাতিল করেছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার একটি আদালত এ আদেশ দেন।

এর আগে, গত রোববার (২৬ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামানের আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন।

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন সাবেক মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির। এই ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে শাহবাগ থানার এই মামলায় তাকে আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

মামলায় অভিযোগ, ২০১৫ সালের ২২ এপ্রিল নির্বাচনি প্রচারণার সময় শাহবাগের বাংলামোটর সিগন্যালে তৎকালীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর ও চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয়। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।

ওই ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত করেননি চেম্বার আদালত

ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত চেয়ে আবেদন

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরো ৩২ জন গ্রেপ্তার

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: হাসিনা-জয়-পলকের সর্বোচ্চ শাস্তি চাইলেন সাক্ষী

‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিশ

নাশকতার মামলায় আ.লীগের ৮ নেতাকর্মী রিমান্ডে

দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

১৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান