হোম > আইন-আদালত

সাবেক কৃষিমন্ত্রীর পিএ মাকসুদুল বিরুদ্ধে দুর্নীতির ২ মামলা

স্টাফ রিপোর্টার

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী (পিএ) মাকসুদুল হাসান এবং তার স্ত্রী হাসনাতুল হাসনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর মাকসুদুলের বিরুদ্ধে তদন্তের কথা জানায় দুদক। দুদক সেই সময় জানিয়েছিল, মাকসুদুল ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছেন। তদন্ত শেষে মামলা দায়েরের করলো দুদক।

দুদক জানায়, মাকসুদুল হাসান কৃষি মন্ত্রণালয়ে পিএ পদে থাকাকালে জ্ঞাতআয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬৯ লাখ ৪৩ হাজার ৩৮৬ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে প্রথম মামলায়। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু হয়েছে।

দুদক জানায়, দ্বিতীয় মামলায় তার স্ত্রীর বিরুদ্ধে ৭৬ লাখ ৭ হাজার ২৯২ টাকা জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারায় মামলার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন