হোম > আইন-আদালত

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের ২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিভিন্ন ব্যাংকের ২৩ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব ব্যাংক হিসাবে ২ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৬৮৩ টাকা রয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন দুদক কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

দুদক আবেদনে বলা হয়, কামরুল ইসলামের স্বার্থ সংশ্লিষ্ট এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন হয়েছে। তদন্তে জানা গেছে এসব অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন তিনি। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

গত ৫ ফেব্রুয়ারি কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবে থাকা ১৫ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা অবরুদ্ধের আদেশ দেয় একই আদালত।

এর আগে গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে কামরুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

ছেলে মাকে বলে ফু দিয়ে দাও আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে

আসামিপক্ষের তদবিরে পিছিয়ে গেল হত্যা মামলার রায়

সাবেক অর্থমন্ত্রী কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী ও স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

রামপুরা মামলার রায় হচ্ছে না আজ, নতুন প্রমাণাদি দাখিলের আবেদন প্রসিকিউশনের

সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষী হওয়ায় আ.লীগের হামলা

সেনাপ্রধান হিসেবে আমার নির্দেশ জিয়াউল আহসান মানত না

বিসিবি পরিচালক কণ্ঠশিল্পী আসিফ আকবরের মামলার রায় ৯ মার্চ