হোম > আইন-আদালত

হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই।

আজ মঙ্গলবার দুপুরে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দণ্ডিত হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই।

এদিকে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দণ্ডিত, পলাতক শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফিরিয়ে আনা হবে। তিনি যেহেতু নিজেই ফিরতে চাইছেন, সে ক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের কোনো আইনি জটিলতা হবে না।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা তো কেবল সাধারণ অপরাধী নন; তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। ১০০ বা ৫০০ খুনের ঘটনা এক বিষয়, কিন্তু মানবতাবিরোধী অপরাধ সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমাদের দেশের সংবিধানেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের জন্য সাধারণ মৌলিক মানবাধিকার স্থগিত বা রহিত থাকবে।’

জুনিয়র বিচারকের সংকট সিনিয়রে ন্যুব্জ আদালত

ফরিদপুরে ধর্ষণ মামলায় আট আসামির আমৃত্যু কারাদণ্ড

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানি মামলা

হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর

যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪১, মামলা ৪৮

সালমান-আনিসের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ব্যক্তির নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

একযুগ পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিস

নামের মিলের সেই আলমাছকে অবিলম্বে মুক্তির নির্দেশ