হোম > আইন-আদালত

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

এআই দ্বারা নির্মিত প্রতীকী ছবি।

রাজধানীর মিরপুর, খিলগাঁও, লালবাগ ও তুরাগ এলাকা থেকে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রূপনগর থানার ওসি এবি সিদ্দিক জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রূপনগর এলাকায় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম, জাহিদ ও গোলাম রাব্বি।

খিলগাঁও থানা পুলিশ জানায়, রোবববার রাতে তিলপাপাড়া এলাকা থেকে ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ ও মতিঝিলের সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী সোহাগ, আওয়ামী লীগের সক্রিয় সদস্য জেহাদুল ইসলাম জাহিদ এবং খিলগাঁও বউ-বাজার ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বউ-বাজার যুবলীগের প্রচার সম্পাদক সুমন ওরফে মুরগী সুমনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, লালবাগ থানা আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সামিউল্লাহ এবং ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ওয়াজির আহমেদকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।

পুলিশ জানিয়েছেন, গত ১৩ তারিখ দুপুরে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগ রয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে।

তুরাগ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, তুরাগ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে তুরাগ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সোলেমান ওসমানকে গতকাল বেলা ৩টার দিকে দিয়াবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তুরাগ থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে।

রাজারবাগে বিস্ফোরণের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের রিমান্ড

সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ রিমান্ডে দুজন

ট্রাইব্যুনালের বিচার ব্যাহত করতে গভীর ষড়যন্ত্র করছেন জিয়াউল আহসান

স্বামী সোহেলকে ভয় পাওয়ায় রামিসা হত্যায় সহযোগিতা করেন স্বপ্না

শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি