হোম > আইন-আদালত

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে দিনের ভোট রাতে হবে না

অ্যাটর্নি জেনারেল

আতিকুর রহমান নগরী

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে দিনের ভোট এখন আর রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না। তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন, পুরো রায় প্রকাশ হলে জানা যাবে।

বৃহস্পতিবার সকালে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে বিচারপতি খায়রুল হকের দেয়া রায় বাতিল করে আদালতের পর্যবেক্ষণ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংক্রান্ত রায় ছিলো কলঙ্কিত।

বহুল প্রত্যাশিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো। ১০ কার্যদিবস ধরে শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত জানিয়েছে, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১১ নভেম্বর সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

শুনানিতে বিএনপি, জামায়াত ও আপিলকারীদের আইনজীবীরা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। তবে চতুর্দশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।’

এর আগে ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়।

চলতি বছরের ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।

এসআই জাকির হাসপাতালে এসে রেজিস্টার খাতা ও সিসিটিভির সার্ভার নিয়ে যায়

‘আমার হাঁটুর একপাশ দিয়ে গুলি ঢুকে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়’

রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার চলবে বিরতিহীন

৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহর লাশ

হাসিনা পালিয়ে গেছে শুনে মুচকি হেসে চিরতরে নিশ্চুপ হয়ে যান স্বজন

কুষ্টিয়ায় ছয় হত্যায় হানিফসহ ৪ জনের মামলার রায় যে কোনো দিন

খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু আজ

আমার দোকান লুট করে তায়িমকে টেনে-হিঁচড়ে নিয়ে গুলি করে পুলিশ

চিত্রনায়িকা রুবিনা নিঝুমের স্বামীর বিরুদ্ধে মামলা