হোম > আইন-আদালত

দুর্নীতির মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

দুর্নীতির মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদকে পৃথক দুই ধারায় মোট সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ক্রোক করা ২ কোটি ৯৩ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক হামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর এস এম আবুল কালাম (আজাদ) সাজার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে সাঈদকে পাঁচ বছরের কারাদণ্ড এবং অপরাধমূলক অসদাচরণের দায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া তার ক্রোক করা ২ কোটি ৯৩ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ৫ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ২২৪ টাকা জরিমানা করা হয়েছে।

২০১৯ সালের ২০ নভেম্বর চার কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাঈদের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা ও কর্মকাণ্ডের মাধ্যমে সম্পদ অর্জন করেন সাঈদ। এসব সম্পদ তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

তদন্ত শেষে ২০২২ সালের ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা আতাউর রহমান সরকার। অভিযোগপত্রে ৫ কোটি ৫০ লাখ ৩৩ হাজার ২২৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য তুলে ধরা হয়। পরে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের মামলায় সেই কিশোরের জামিন

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

৯৩০ কোটি টাকা মানিলন্ডারিং: পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধ চেয়ে আইনি নোটিস

সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের রায় আজ

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফিরলেন আনিসুল হক, পলক ও মামুন

দুর্নীতি মামলায় জয়-পুতুল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

এনবিআর কর্মকর্তা শ্যামল কৃষ্ণের ৫ বছরের কারাদণ্ড