হোম > আইন-আদালত

শাহজাহান ওমরসহ তিনজন নতুন মামলায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর আদাবরে পোশাককর্মী রুবেল হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ. আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে তাদের আদলতে তুলে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ডিবি পুলিশ। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে এ মামলায় তাদের জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের প্রত্যেকে গ্রেপ্তার দেখানো আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সকালে রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবর থানার রিংরোড এলাকায় মিছিল বের করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলা করে।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ