হোম > আইন-আদালত

নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপির পরাজিত ৪ প্রার্থীর মামলা

আমার দেশ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপির কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ সাইফুল ইসলাম, রংপুর-৪-এ এমদাদুল হক ভরসা ও রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন হাইকোর্টে মামলা করেছেন। সোমবার (২ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (১ মার্চ) নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে এ আদেশ দেন। এ দুই আসনে পরাজিত বিএনপি প্রার্থীর পক্ষ থেকে এ আবেদন করা হয়।

এর আগে তিন আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনগুলো হলো ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪।

আশুরা ও কারবালা শহীদদের স্মরণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আলোচনা

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

সাক্ষীকে পলকের জেরা করতে চাওয়ায় যা ঘটল

চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে নারী আটক

সুরঞ্জিতের জনসভায় বোমা হামলা মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ

ছেলে হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের শাস্তি চাইলেন শহীদ ফাইয়াজের বাবা

জামায়াতপন্থি সহকারী অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনাকাঙ্ক্ষিত

এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখাল মমতাজকে

শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, আইনজীবী ৪ দিনের রিমান্ডে