হোম > আইন-আদালত

এডিসিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মো. রিপন (৩০) কে গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও ডিভিশনের একটি টিম।

ডিবি সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ২০২৫ সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে গেলে সে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে পালিয়ে যায়। ঐ সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে যাচ্ছিলেন এডিসি সুমন রেজা।

ছিনতাইকারীকে পালাতে দেখে এডিসি রেজা গাড়ি থেকে নেমে তাকে আটকের চেষ্টা করলে ছিনতাইকারী তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন। এতে এডিসি রেজার ডান হাতের মধ্যমাংশে অনেকটা কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যায়।

পরবর্তীতে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন