হোম > আইন-আদালত

ডিসেম্বরের মধ্যেই বেশ কয়েকটি মামলার বিচার শেষ হবে: তাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলার বিচার শেষ হবে। বুধবার ট্রাইব্যালের শুনানির পর সাংবাদিকদের এ আশাবাদ প্রকাশ করেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের বিচারকাজে যে অগ্রগতি তাতে আমরা মনে করি এ বছরের মধ্যেই বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন করা সম্ভব। সে গতিতেই বিচারপ্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন তাদের মাধ্যমে জুলাই বিপ্লবের বিপ্লবী ও ভুক্তভোগীদের পরিবারকে আশ্বস্ত করতে চাই যে, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বর্তমান ট্রাইব্যুনাল। আগামী ডিসেম্বরের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের মূল কুশীলবদেরও দণ্ডিত করা সম্ভব বলে আশা করি।

এদিকে বুধবার জুলাই আন্দোলনে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী মামলায় পলাতক আওয়ামী লীগ এমপি সাইফুল ইসলামসহ ৮ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে