হোম > আইন-আদালত

তারিক সিদ্দিক ও তার পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার

পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিক, কন্যা নুরিন তাসমিয়া সিদ্দিকের নামে থাকা ২৪ বিঘা জমি, পাঁচটি প্লট ও পাঁচটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর বারিধারার ডিওএইচের সাত তলা ভবনসহ বাড়ি, একই এলাকার সাত তলা ভবনের ৫ থেকে ৭ তলার তিনটি ফ্ল্যাট, একই এলাকার ৩৬ শ স্কয়ার ফিটের ৪টি কার স্পেসসহ দুটি ফ্ল্যাট, পূর্বাঞ্চলের নতুন শহরে ২০ কাঠা জমির চারটি প্লট ও ভাটারা এলাকার একটি প্লট।

এদিন সংস্থাটির উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম এসব সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়, তারিক আহমেদ সিদ্দিক, স্ত্রী শাহীন সিদ্দিক, কন্যা নুরিন সিদ্দিক ও তাদের স্বার্থ সংশ্লিষ্টরা স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব সম্পদ জব্দ করা আবশ্যক।

এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি তারিক আহমেদ সিদ্দিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত। এরপর ২৯ এপ্রিল তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক ও দুই মেয়ে বুশরা সিদ্দিক ও নুরিন তাসমিয়া সিদ্দিকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন বিচারক। এ ছাড়া গত ১৪ মে তাদের ১৩টি ব্যাংক হিসাবের ছয় কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ২৭১ টাকা অবরুদ্ধ করেন আদালত।

রাত পোহালেই ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

আমি কাছে গিয়ে দেখি গুলি লেগে রাকিরেব তলপেট থেকে রক্ত বের হচ্ছে

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩১৩

গৃহকর্মী নির্যাতন মামলায় জামিন পেলেন বিমানের সাবেক এমডি সাফিকুর

এরশাদের মার্শাল ল’র সময় আমি কাউকে আটক করিনি: আযমী

প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত

পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জাতীয় লিগ্যাল এইড দিবস পালন করবে ঢাকার অধস্তন আদালত

দেশি-বিদেশি এনডিসি কোর্স মেম্বারদের সুপ্রিম কোর্ট পরিদর্শন