হোম > আইন-আদালত

এস আলমের আরো ৩৩২ একর জমি জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার

আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা আরও ৩৩২ দশমিক ১৬ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা ও চট্টগ্রামে ৯৭টি দলিলে এসব জমি রয়েছে।

দুদকের পক্ষে উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব সম্পত্তি জব্দের আবেদন করেন।

সোমবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) কর্মকর্তা আকতারুল ইসলাম আমার দেশকে নিশ্চিত করেছে।

আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত চলছে। তদন্তে দেখা গেছে, তারা বিভিন্ন ব্যাংক থেকে অনিয়মিতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন এবং দেশে-বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন।

এ ছাড়া, তারা এসব সম্পদ অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করছেন। যদি তদন্ত শেষ হওয়ার আগে এই সম্পদ স্থানান্তরিত হয়ে যায়, তাহলে তা উদ্ধার করা কঠিন হবে। তাই, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ অবিলম্বে জব্দ করা জরুরি।

গত ৭ অক্টোবর এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন ও পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। এদিকে গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ টাকার বেশি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন একই আদালত।

এ ছাড়াও গত ৩ ফেব্রুয়ারি এস আলমের ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার টাকার বেশি দলিল মূল্যের ১৭৫ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। পাশাপাশি গত ১২ ফেব্রুয়ারি এস আলম পরিবারের ৪৩৭ কোটি ৮৫ লাখ টাকার বেশি শেয়ার অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব শেয়ারের মূল্য ৫ হাজার ১০৯ কোটি টাকা।

গত ২৩ ফেব্রুয়ারি তাদের আট হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ টাকার বেশি মূল্যের শেয়ার অবরুদ্ধের আদেশও দেন একই আদালত।

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড