হোম > আইন-আদালত

শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা

বিশেষ প্রতিনিধি

আদালত

পাঁচ বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অপরাধে সজীব বেপারী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এরশাদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আসামি সজীব বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। একই সাথে এক লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড ভোগের আদেশ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, জরিমানার অর্থ আদায় করে ভিকটিম পরিবারকে দেয়ার জন্য আদেশ দিয়েছেন আদালত। এদিন রায় উপলক্ষে আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর সাজার পরোয়ানা দিয়ে আবার তাকে কারাগারে পাঠানো হয়। তবে আদালত থেকে হাজতখানায় নেয়ার সময় নিজেকে নির্দোষ দাবি করেন আসামি সজীব বেপারী।

২০২০ সালের ৫ মে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঘোষবাড়ি এলাকায় এক বছর শিশুকন্যাকে ডেকে নিয়ে ধর্ষণ করে সজীব বেপারী। ঘটনার সাত দিন পর ভিকটিম তার মাকে ঘটনা জানান। ১৩ মে ঢাকা তাকে মেডিকেলে ভর্তি করে ওই দিনই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করে ভিকটিমের পরিবার। পরে ওই বছরের ২৯ আগস্ট সজীব বেপারীকে আসামি করে অভিযোগপত্র দাখিল করলে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। আসামি সজীব বেপারী বরিশাল জেলার কাজিরহাট থানার রশিদ বেপারীর ছেলে।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে