হোম > আইন-আদালত

কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি বাদশা মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম সরওয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। ‎মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত)হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে সারোয়ার জাহানের বিরুদ্ধে। মোহাম্মদপুরে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে হত্যার ঘটনা তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আছে।

মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত)আরো বলেন,এছাড়াও ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এ মিছিলের নেতৃত্ব দেওয়া কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সময়ের সভাপতি বাদশা ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে