হোম > আইন-আদালত

আদালতে অসুস্থ পরীমনি, পিছিয়ে গেল জেরার শুনানি

স্টাফ রিপোর্টার

ঢাকার সাভারের বোট ক্লাবের ঘটনায় হত্যাচেষ্টা ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় জেরার শুনানি করতে আদালতে হাজির হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এরপর শুনানি পিছিয়ে দিতে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করে আগামি ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালত আদালতে হাজির হন তিনি। পরে বেলা সাড়ে ১১টার দিকে আদালত থেকে জানানো হয় এ মামলায় বিকেল সাড়ে ৩ টায় আসামিপক্ষের আইনজীবীরা পরীমনিকে জেরা করবেন। এরপর শুনানির জন্য গাড়িতে গিয়ে বসেন তিনি। এভাবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করেন পরী। অপেক্ষা করতে করতে একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তার আইনজীবী আদালতে অসুস্থতার বিষয়টি জানিয়ে জেরার জন্য সময় চেয়ে আবেদন করেন। সময়ের আবেদন মঞ্জুর করে জেরার জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। এরপর বৃষ্টিতে ভিজতে ভিজতে আদালত পাড়া ছাড়েন পরীমনি।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার জেরার শুনানি জন্য আদালতে হাজির হন বাদী চিত্রনায়িকা পরীমনি। তবে আদালতে এসে অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

২০২১ সালের ৮ জুন পরীমনি সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরে বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র শোরগোল পড়ে যায়।

এ নিয়ে ১৩ জুন রাতে পরীমনি শারীরিক নির্যাতনের শিকারসহ ধর্ষণ ও হত্যা করার চেষ্টা অভিযোগ করে বিচার চেয়ে এক ফেইসবুক পোস্ট দেন। এ ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে লেখা এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পোস্ট দেওয়ার পর গুলশানে নিজের বাড়িতে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এরপর ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন এই চিত্রনায়িকা পরীমনি।

মামলা দায়ের হওয়ার পর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ৭ সেপ্টেম্বর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

এতে অভিযুক্ত করা হয়, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলমকে। পরে ২০২২ বছরের ১৮ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরুর আদেশ দেয় আদালত।

ওই বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এরপর গত বছরের ২২ সেপ্টেম্বর তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

এদিকে ২০২২ সালের ৬ জুলাই পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। এই মামলায় চলতি বছরের ২৬ জানুয়ারি পরীমনির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় ঢাকার অপর একটি আদালত।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে