হোম > আইন-আদালত

চিকিৎসকের কাছে যুবদল পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় মামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে যুবদলের পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক যুবদল নেতা মো. মঈন উদ্দিন মঈনকে প্রধান আসামি করে থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়।

গতকাল শনিবার রাতে হাসপাতালটির অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে এই মামলা করেন।

এর আগে শুক্রবার দিনগত গভীর রাতে রাজধানীর শ্যামলীতে ডা. কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর তার হাসপাতালে ছুটে গেছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা।

তারা ঘটনায় জড়িত মো. মঈন উদ্দিন মঈনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে বলেও জানিয়েছেন তারা।

এর আগে, ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির স্থানীয় এক নেতা। এরপর যুবদল পরিচয় দিয়ে চাঁদার দাবিতে হাসপাতালের স্টাফদের হুমকি দিচ্ছেন তিনি।

জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা-দাবি করে আসছেন স্থানীয় এই নেতা। ডা. কামরুল ইসলামকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা