হোম > আইন-আদালত

জ্বালানি পরিস্থিতির উন্নতি: সরাসরি কোর্ট পরিচালনায় প্রধান বিচারপতিকে বিবেচনার আহ্বান

স্টাফ রিপোর্টার

দেশব্যাপী জ্বালানি পরিস্থিতির উন্নয়ন হওয়ায় উচ্চ আদালতে চালু থাকা ভার্চুয়াল কোর্টের পরিবর্তে সরাসরি আদালত পরিচালনার জন্য প্রধান বিচারপতির বিবেচনা কামনা করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান।

এদিকে, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আপিল বিভাগে ১৭০টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়, যার মধ্যে ৭০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই দিনে হাইকোর্ট বিভাগে ১,০৬০টি মামলার শুনানি এবং ৫৫০টি মামলা নিষ্পত্তি হয়। উভয় বিভাগ মিলিয়ে মোট ১,২৩০টি মামলার শুনানি ও ৬২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) ভার্চুয়াল কোর্টে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৫২টি মামলার শুনানি হয় এবং ৩০টি নিষ্পত্তি করা হয়। একই দিনে হাইকোর্ট বিভাগে ১,১২২টি মামলার শুনানি এবং ৩৭৯টি নিষ্পত্তি হয়। সবমিলিয়ে ওইদিন ১,১৭৪টি মামলার শুনানি ও ৪০৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন, তোমাকেই ক্রসফায়ারে দিতে হবে

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত সেই নেতা গ্রেপ্তার

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি, জিজ্ঞাসাবাদে রুপা–বাবু

আ.লীগের দুই নেতার ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার