হোম > আইন-আদালত

ঢাকা ট্যাকসেস বার নির্বাচনে কমিশন পক্ষপাতিত্ব ভূমিকা রেখেছে: সবুজ প্যানেল

স্টাফ রিপোর্টার

ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের ২০২৬/২৭ কার্যবর্ষের নির্বাচনে গঠিত নির্বাচন কমিশন একপেশে ও পক্ষপাতিত্ব ভূমিকা রেখেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত সবুজ প্যানেল।

শনিবার বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ট্যাকসেসবার বিভাগের অফিস সম্পাদক এএমএম সালাহ উদ্দীন আইয়ুবী স্বাক্ষরিত বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

বিবৃতিতে তিনি জানান, গত ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচনে “একপাক্ষিক নির্বাচন কমিশন গঠন’, ‘জাল ভোটের প্রচেষ্টা’, ‘নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন’, ‘নির্বাচন কমিশন সদস্য কর্তৃক পক্ষপাতিত্ব ও পর্যবেক্ষকদের কাজে বাধা প্রদান’, ‘নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার” সহ ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে। বিষয়টি এসোসিয়েশনের সদস্য এবং জনসম্মুখে উন্মোচিত করা অতীব জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ল’ইয়াস কাউন্সিল সমর্থিত সবুজ প্যানেল এবং এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল অংশগ্রহণ করে। কিন্তু নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া থেকে শুরু করে নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে ক্ষমতাসীন দল বিএনপি সমর্থিত নীল প্যানেল দলীয় প্রভাব বিস্তার করে এসোসিয়েশনের সকল নিয়মনীতি উপেক্ষা করেছে। তারা অনেকটা নিজস্ব নিয়মে নির্বাচন সম্পন্ন করে। নির্বাচনের শুরু থেকে প্রতিটি অনিয়মের বিরুদ্ধে সবুজ প্যানেল মৌখিক এবং লিখিতভাবে অভিযোগ জানালেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই সবুজ প্যানেল মনে করে এটি একটি প্রহসনের নির্বাচন হয়েছে।

পরীমণির সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জঙ্গি হিসেবে স্বীকারোক্তি দিতে কয়েকজন মিলে নির্যাতন করত

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন, তোমাকেই ক্রসফায়ারে দিতে হবে

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত সেই নেতা গ্রেপ্তার