হোম > আইন-আদালত

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমান ও তার স্বার্থসংশ্লিষ্টদের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

এর আগে শামসুর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এই অভিযোগের সঙ্গে পরবর্তী সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ যুক্ত করা হয়।

দুদকের আবেদনে বলা হয়, অনুসন্ধানের সময় অভিযোগসংশ্লিষ্ট এম শামসুর রহমানের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা এসব ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের চেষ্টা করছেন।

আবেদনে আরো বলা হয়, এসব অর্থ সরিয়ে ফেলতে সক্ষম হলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে অভিযোগপত্র দাখিল এবং বিচার শেষে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পদ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার উদ্দেশ্য ব্যর্থ হতে পারে।

এ কারণে সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে এম শামসুর রহমান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।

এএম

বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ: রুলের শুনানি কাল

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫, মামলা ৬২

রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন

বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ, মঙ্গলবার রুল শুনানি

আমু-শাজাহানসহ আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর

তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে দিশা, গ্রেপ্তার হলেন যেভাবে

তাহসিফ হত্যা: দিশাকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ