হোম > আইন-আদালত

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি ১১ জানুয়ারি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে ১১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য শফিউল আলম মাহমুদের এক বেঞ্চ এই আদেশ দেন। সকালে জুনায়েদ আহমেদ পলকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আজ এই মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এরপর পলাতক আসামি জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সংক্রান্ত চিঠি ইস্যু না হওয়ায় শুনানির জন্য নতুন দিন ধার্য করা হয়েছে।

এদিন প্রসিকিশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। পলকের পক্ষে আইনজীবী ছিলেন লিটন আহমেদ।

এর আগে গত বছরের ৪ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। একইসঙ্গে ১০ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে বলা হয়। নির্ধারিত দিনে জয় হাজির না হওয়ায় তাদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এদিন পলক অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পত্রিকায় বিজ্ঞপ্তির পরেও জয় হাজির না হওয়ায় (পলাতক বিবেচনায়) গত ১৭ ডিসেম্বর তার পক্ষে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেয় আদালত।

এরপর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

রায়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই বিপ্লবে গণহত্যা: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলার রায় আজ

আসিফ মাহমুদকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: আত্মসমর্পণের পর কারাগারে এএসপি