হোম > আইন-আদালত

বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আইন সমিতির ২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে এ কে এম আফজাল উল মুনীর এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান খান নির্বাচিত হয়েছেন।

শনিবার নবনির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সহ-সভাপতি হয়েছেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, হাসিনা মমতাজ মিষ্টি, সুপ্রিয়া দাস, নূরনাহার (লিপি), আফরোজা বেগম মিতা, তানিয়া কামাল ও আলী নাছের খান।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশিদ ও নুসরাত ইয়াসমিন সুমাইয়া; সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ছফওয়ান ও নিশাত ফারজানা নিপা; সাংগঠনিক সম্পাদক পদে সালেহ আকরাম সম্রাট ও মো. কামরুল হাসান; সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. আবদুল্লাহ আল মাসুদ; অর্থ সম্পাদক পদে মো. আরমান হোসাইন; দপ্তর সম্পাদক পদে বেল্লাল হোসাইন; সহ-দপ্তর সম্পাদক পদে মল্লিক ওয়াসি উদ্দিন তামী; এনরোলমেন্ট সম্পাদক পদে মো. আহসান হাবিব; শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক পদে তৌহিদুর রহমান; শিক্ষা, সাহিত্য ও গবেষণা সহ-সম্পাদক পদে আল ফারহাদ বিন কাসেম (আলফ্রেড আরিব); প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে আব্দুস সাত্তার রনি; প্রচার ও জনসংযোগ সহ-সম্পাদক পদে মো. জিয়াউল ইসলাম (জিকু); আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক পদে শেখ মো. মুহিব্বুল্লাহ; আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সহ-সম্পাদক পদে সাব্বির হোসেন সিফাত; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী মেহেদী আল আমিন (শুভ); ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক পদে এম ওবায়দুল তালুকদার; আপ্যায়ন সম্পাদক পদে সাগর তপাদার; সহ-আপ্যায়ন সম্পাদক পদে মো. ফারিদুর রহমান; গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ শোয়াইব; পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সম্পাদক পদে মো. শামসুল হক সোহাগ; পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সহ-সম্পাদক পদে মো. জুয়েল ইসলাম; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মেহেদুল হাসান; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক পদে আবু বকর সিদ্দিক (তিতাস); আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. আনোয়ার হোসাইন এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে ১১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন হাফিজুল হক, এমরান খান (রনি), শফিউল আলম, হালিম হোসেন, রাশেদুজ্জামান মজুমদার, খান মো. মইনুল হাসান, জাহাঙ্গীর আলম, মোর্শেদ আল মামুন ভূঁইয়া, মুহাম্মদ হাবিবুল্লাহ, সালাহ উদ্দিন আহমেদ ও মোহাম্মদ মাসুম মিয়া।

নির্বাচন ও ইফতার মাহফিলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সুপ্রিম কোর্টের বিচারপতি, অধস্তন আদালতের বিচারক, প্রথিতযশা সদস্যসহ বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে নবনির্বাচিত কমিটি সমিতির সদস্যদের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে তাদের কল্যাণে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেছেন। নেতারা বলেন, বাংলাদেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগের দৃঢ় ভূমিকা বাস্তবায়নে বাংলাদেশ আইন সমিতি সর্বদা জাগ্রত ভূমিকা রাখবে।

ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার অনুমতি চায় আদালত

পঞ্চদশ সংশোধনী নিয়ে শুনানি রোববার

তিনজনকে দায়ী করে অভিযোগপত্র, চার্জ গঠনের শুনানি ১ এপ্রিল

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলো হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটার এমডিসহ তিন কর্মকর্তা

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

আয়নাঘরে গুম করে নির্মম নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরীকে