হোম > আইন-আদালত

নতুন মামলায় রিমান্ডে আনিসুল-সালমান

স্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে নতুন করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের একটি আদালত এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, আসামীরা ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিলেন। তাদের মদদে ছাত্র জনতার উপর হামলা করে জুলাই বিপ্লবে হত্যাযজ্ঞ চালায় স্বৈরশাসক। এ কারণে মামলার আলামতসহ রহস্য উদ্‌ঘাটনে আনিসুল হক ও সালমান এফ রহমানকে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে তাদের দুই দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন বিচারক।

মামলার অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব থেকে জিগাতলা যাওয়ার পথে আসামিদের ছোঁড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে গুরুতর আহত হন মোহাম্মদ রিয়াজ। এরপর ওই বছরের ১৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় গত বছরের ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন নিহতের মা শাফিয়া বেগম।

এ ছাড়া এদিন যাত্রীবাড়ী থানা হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও জুনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আতিকুল ইসলামকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে