হোম > আইন-আদালত

সাবেক এমপি হাসানাত আব্দুল্লাহসহ ৪ জনের বিচার শুরুর আদেশ

বরিশালে দুজনকে ক্রসফায়ারে হত্যা

স্টাফ রিপোর্টার

বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি দুজনকে ক্রসফায়ার দিয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে সাবেক এমপি আবুল হাসনাত আব্দুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

একইসঙ্গে এই মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের জন্য ১৭ জুন দিন ধার্য করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।

হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন-আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।

এর আগে গত ১৪ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকে দিন ধার্য করা হয়।

এ মামলার এএসআই মাহবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আজ তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আবুল হাসানাত আব্দুল্লাহ এর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন মামলার ভিকটিম টিপু হাওলাদার ও কবির মোল্লা। রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র ও পরিকল্পনা ও গ্রহণ করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি বরিশাল জেলার তৎকালীন পুলিশ সুপার একেএম এহসানউল্লাহকে নির্দেশ প্রদান করেন। এরপর একটি মিথ্যা মামলায় দুই ভিক্টিমকে আসামি করা হয়। পরে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি এএসআই মাহবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিনকে দিয়ে আগৈলঝাড়া থানার গৌরনদী-গোপালগঞ্জ হাইওয়ের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় ব্রিজের পশ্চিম পার্শ্বে বুধার নামক স্থানে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়।

অভিযোগ আরো বলা হয়েছে, আসামি আবুল হাসানাত আব্দুল্লাহ ও ডিআইডি এহসান উল্লাহর বিরুদ্ধে ঊর্ধ্বতন অবস্থানে থেকে নির্দেশনার মাধ্যমে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ ও সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অপরাধ প্রমাণিত হয়েছে।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

পিপিকে পলকের হুমকি—‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

দেনমোহর স্ত্রীর অধিকার, না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে আদালত: হাইকোর্ট

‘ছেলের লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না, কাঁদলে লাশ গায়েব করে দেব’

আপসের পরও জামিন পাননি এমপি গাজী নজরুল

মাহবুব উল আলম হানিফসহ চার জনের মামলার রায় যে কোনো দিন