হোম > আইন-আদালত

শাপলা চত্বর মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এ মামলায় ৪১ জন আসামি হলো— ১. শেখ হাসিনা, ২. ড. মহিউদ্দিন খান আলমগীর, ৩. অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু, ৪. হাসানুল হক ইনু, ৫. শেখ ফজলুল করিম সেলিম, ৬. ড. আব্দুর রাজ্জাক, ৭. মো. মাহবুবউল আলম হানিফ, ৮. ড. হাসান মাহমুদ চৌধুরী, ৯. আ. ফ. ম. বাহাউদ্দিন (নাছিম), ১০. আব্দুল লতিফ সিদ্দিকী, ১১. অ্যাডভোকেট মিনাল কান্তি দাস, ১২. জাহাঙ্গীর কবির নানক, ১৩. ডাঃ দীপু মনি, ১৪. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ১৫. ওমর ফারুক চৌধুরী, ১৬, এস এম জাহিদ, ১৭. ডা: ইমরান এইচ সরকার, ১৮. শাহরিয়ার কবির, ১৯. মোজাম্মেল হক বাবু, ২০. ফারজানা রূপা, ২১. হাসান মাহমুদ খন্দকার, ২২. এ কে এম শহীদুল হক, ২৩. ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ২৪. বেনজির আহমেদ, ২৫ মোহাম্মদ মোখলেছুর রহমান, ২৬. জেনারেল আজিজ আহমেদ, ২৭. জিয়াউল আহসান, ২৮. লে: জেনারেল মো. মুজিবুর রহমান, ২৯. মোহা. আবদুল জলিল মণ্ডল, ৩০. শেখ মুহাম্মদ মারুফ হাসান, ৩১. মাহবুব হোসেন, ৩২. মো. মনিরুল ইসলাম, ৩৩. মো. আনোয়ার হোসেন, ৩৪. মহা. আশরাফুজ্জামান, ৩৫. এস এম মেহেদী হাসান, ৩৬. মোহাম্মদ-হারুন-অর রশীদ, ৩৭. বিপ্লব কুমার সরকার, ৩৮. সৈয়দ নুরুল ইসলাম, ৩৯. মো. আসাদুজ্জামান, ৪০. এস এম শিবলী নোমান ও ৪১. বিএম ফরমান আলী।

এ মামলায় বর্তমানে ১০ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন জানিয়েছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।

আসিফ মাহমুদকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: আত্মসমর্পণের পর কারাগারে এএসপি

গুলির পর রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বেরিয়ে আসে

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত করেনি চেম্বার আদালত

ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত চেয়ে আবেদন

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরো ৩২ জন গ্রেপ্তার

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: হাসিনা-জয়-পলকের সর্বোচ্চ শাস্তি চাইলেন সাক্ষী

‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিশ