হোম > আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

এর আগে গত ১৪ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।

মামলাটিতে ইনু একমাত্র আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়ার পর এ অভিযোগ দায়ের করা হয়। গত বছরের ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২ আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলো আমলে নেয়।

এর আগে গত ২ নভেম্বর ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে বিচারকাজ শুরুর আদেশ দেন।

এসআর

ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি: শহীদ রনির মা

রাজধানী থেকে আরো এক আ.লীগ এমপি গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে প্রসিকিউশন

মোগল স্থাপত্যশৈলীর অনন্য মিশ্রণ

স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক

ছেলেকে আদালতে হাজির না করায় পেছাল কামালের দুর্নীতি মামলার শুনানি

শব্দচয়নে ব্যারিস্টার ফুয়াদকে সতর্ক হতে বললেন ট্রাইব্যুনাল

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ

জিয়াউলের পক্ষে ভুয়া সাক্ষী উপস্থাপনের অভিযোগ তার বোনের বিরুদ্ধে