হোম > আইন-আদালত

শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজধানীর কদমতলী এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগে করা মামলায় সোহান আলম তপু নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল। একই সঙ্গে অর্থদণ্ডের টাকা ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সাহেকীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি সোহেল আলম বাদীর পূর্ব পরিচিত। সেই সূত্র ধরে বাদীর পরিবার তাদের আরেক সন্তানের চিকিৎসার জন্য কদমতলীতে আসামিদের বাসায় ওঠেন। ২০২৩ সালের ৮ মে রাতে আসামি ভিকটিমকে ধর্ষণ করে। এই ঘটনায় কদমতলী থানায় মামলা দায়ের করা হয়। এরপর ১৪ মে আসামিকে গ্রেফতার করে পুলিশ।

মামলাটি তদন্ত শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর কদমতলী থানার উপ-পরিদর্শক মো. মহসীন চৌধুরী সোহান আলম তপুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে