হোম > আইন-আদালত

হত্যা মামলায় পলকসহ পুলিশের ২ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে

স্টাফ রিপোর্টার

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ফরিদ আহমেদ হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

একই সাথে এদিন আব্দুর রাজ্জাক হত্যাচেষ্টা মামলায় পুলিশের সাবেক উপ-কমিশনার মো. শহিদুল্লাহ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকেও গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পৃথক দুই মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান এবং উপপরিদর্শক নাহিদ হাসান খান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত।

এর আগে তাদের বিভিন্ন থানার একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেয়া হয়। বর্তমানে তারা সবাই কারাগারে আছেন।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন