হোম > আইন-আদালত

সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২১ সেপ্টেম্বর

দুর্নীতি মামলা

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশান-২-এ ১০৪ নম্বর সড়কের ২৭/বি নম্বরে ২৭ কাঠা সরকারি সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাতের মামলায় সাবেক সংসদ সদস্য ও ফুটবল ফেডারেশনের সাবেক সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২১ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকার নয় নম্বর বিশেষ জজ মো. আব্দুস সালামের আদালতে এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে এদিন কোন সাক্ষী না আসায় আদালত নতুন এদিন ধার্য করেন।

এর আগে গত ৬ জুলাই এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার অপর আসামিরা হলেন- রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম ও প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক উপ-পরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম ও সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার।

গুলশানে পরিত্যক্ত প্লট দখলের অভিযোগে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি মামলা করে দুদক। তবে এ মামলা থেকে সালাম মুর্শেদীকে বাদ দেওয়া হয়। পরে গত ৩১ ডিসেম্বর সালাম মুর্শেদীসহ ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ও সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অসৎ উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে খ তালিকাভুক্ত গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭নং, হোল্ডিং নং-২৯, রোড নং-১০৪ প্লটটি পরিত্যক্ত ২৭ কাঠা সম্পত্তির তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও অবমুক্তকরণ ছাড়াই জাল জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ডপত্র তৈরি করেন। যা পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদন করার মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরি করে।

গত বছরের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

নাশকতার পরিকল্পনা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

মুক্তি পেলেন বিচারপতি খায়রুল

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও ৭০ অনুচ্ছেদ নিয়ে আদেশের বিরুদ্ধে আপিল

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

আয়নাঘরে ঝুলিয়ে বেধড়ক পেটানো হয় ছাত্রদল নেতা নূরে আলমকে

চেক ডিজঅনারের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মুজিব পরদেশীকে

সিরাজগঞ্জে যুবদল নেতা হত্যা: স্ত্রীসহ দুইজনের যাবজ্জীবন

মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনের মামলায় বন্ধুর মৃত্যুদণ্ড

৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ