হোম > আইন-আদালত

মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

মো. মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। সেই সঙ্গে তাকে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছ।

বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিলের সভায় সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসদার হোসেনের বিরুদ্ধে অভিযোগসংক্রান্ত একটি দৈনিকের ১২ এপ্রিলের প্রতিবেদন বার কাউন্সিলের নজরে আসে, তার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযোগের প্রাথমিক সত্যতাসহ পেশাগত নৈতিকতার প্রশ্ন বিবেচনায় নিয়ে বার কাউন্সিল সভা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে এ ব্যাপারে মাসদার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রাথমিক উপাদান রয়েছে। তাই সাময়িকভাবে তার সনদ স্থগিত করা হলো। তার সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে পর্যন্ত তাঁর সনদ সাময়িকভাবে স্থগিত থাকবে।

এমবি

রামিসার হত্যাকারীর ফাঁসি চায় রাষ্ট্রপক্ষ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

শহীদ ওয়াসিম হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

রামিসা হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজই

কারাগার থেকে মুক্তি পেলেন আইভী

সোহেল দায় স্বীকার করলেও নির্দোষ দাবি স্বপ্নার

বিসিবি নির্বাচন চ্যালেঞ্জ, রিট খারিজ

দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল, নির্দোষ দাবি স্বপ্নার

সাত মামলায় হাইকোর্টে দীপু মনির জামিন আবেদন

আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি চলছে