হোম > আইন-আদালত

মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষক রিমান্ডে

স্টাফ রিপোর্টার

রাজধানীর রামপুরায় একটি আবাসিক মাদরাসা থেকে আবদুল্লাহ নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার শিক্ষক শিহাব হোসেনের ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রামপুরা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম। পরে মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং ভিকটিমের আত্মহত্যার প্ররোচনাসহ অস্বাভাবিক যৌনচারের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তিনি। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করে ওই আদেশ দেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শিশু আবদুল্লাহ রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকের ৩ নম্বর রোডের ‘আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার আবাসিক শাখার শিক্ষার্থী ছিল। গত ১৯ মে রাতে মাদ্রাসার প্রিন্সিপাল ভিকটিমের মাকে মোবাইল ফোনে জানান, মাগরিবের নামাজের পর থেকে আবদুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা মাদ্রাসায় এসে খোঁজাখুঁজির একপর্যায়ে মাদ্রাসার ৩য় তলার একটি বাথরুমের ভেন্টিলেটরের গ্রিলের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আবদুল্লাহর লাশ দেখতে পান। পরবর্তীতে রামপুরা থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় রাজধানীর রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের মা মোছা. টুকু আরা খাতুন। পরে অভিযান চালিয়ে ঘটনার সাথে প্রাথমিক সম্পৃক্ততার অভিযোগে মাদ্রাসার শিক্ষক শিহাব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু