হোম > আইন-আদালত

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

ডেস্ক রিপোর্ট

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

সোমবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন। এর আগে সকালে তিনি আদালতে হাজির হন।

রোববার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামির আইনজীবী জানান, অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হতে পারেননি। সময় চেয়ে আবেদন করা হয়েছে। সেটি আমলে নেননি আদালত।

গত বছরের ১৮ মার্চ নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই। একই বছরের ১৮ এপ্রিল আদালত পিবিআই’র দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনিকে হাজির হতে সমন জারি করেন।

গত ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমনি। এর আগে ২০২২ সালের ৬ জুলাই, আদালতে মামলা করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ।

এসপি এহসান উল্লাহর নির্দেশে দুই বিএনপি নেতাকে ক্রসফায়ারে দেওয়া হয়

হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

সাবেক আইনমন্ত্রীর ভাই ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিল হাইকোর্ট

মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড

বাড়ছে ধর্ষণ মামলা, মিলছে রাজনৈতিক সম্পৃক্ততা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

কারফিউ দিয়ে মানুষ হত্যায় হাসিনা, কামরুল ও মেননের শাস্তি চাইলেন গুলিবিদ্ধ হান্নান

দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

বেস্টওয়ে গ্রুপের এমডি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা