হোম > আইন-আদালত

তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের সময় বাড়ল

চট্টগ্রামে ওয়াসিম হত্যা

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই বিপ্লবে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ১১ জন হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে জন্য ফের সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ এপ্রিল নতুন দিন ধার্য করা হয়।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। 

ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় প্রতিবেদন জমার জন্য আজ দিন ধার্য ছিল। সকালে ফজলে করিমসহ অন্য আসামিদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ফজলে করিম ছাড়া অপর আসামিরা হলেন— চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ। 

এর আগে, ১২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আট সপ্তাহ সময়ের আবেদন করে প্রসিকিউশন।  

এদিকে, এ মামলায় জামিনের বিনিময়ে ফজলে করিমের পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। সম্প্রতি পদত্যাগও করেছেন তিনি।

প্রসিকিউটর সাইমুমের সরাসরি ঘুষ দাবি করার কথপোকথনের কিছু অডিও রেকর্ড প্রকাশ্যে আসার পর তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয় বিচারাঙ্গনে।

অভিযোগটি নজরে আসার পর গত ১০ মার্চ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়।

অপরদিকে, ঘুষকাণ্ডের কথোপকথন ফাঁস হওয়ায় এ মামলা পুনঃতদন্তের দাবি তুলেছেন আসামিপক্ষের আইনজীবী। এ নিয়ে আবেদন করা হবে বলেও জানান তারা।

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর হাইকোর্টে মামলা

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ এপ্রিল

৬ লাশ পোড়ানো মামলা: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? রায় দিল আদালত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নগদ অর্থ ও স্বর্ণালংকার পরিবহনে ডিএমপির মানি এস্কর্ট সার্ভিস

সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবার ইন্তেকাল