হোম > আইন-আদালত

সাবেক ভূমিমন্ত্রীর ৫৭৬ কোটি টাকার বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থ সংশ্লিষ্ট ছাব্বিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা পাঁচশত ছিয়াত্তর কোটি আট লাখ সাতাত্তর হাজার সাতশত ত্রিশ টাকা মূল্যের বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ এ তথ্য জানান।

হিসাব অবরুদ্ধ করা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- সাইফুজ্জামানের স্ত্রী রুখমিলা জামান চৌধুরী, বসির আহমেদ, আনিসুজ্জামান চৌধুরী, মো. এমএ সবুর, বজল আহমেদ, নুরুল ইসলাম চৌধুরী ও আসিফুজ্জামান চৌধুরী।

এদিন সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান এ আবেদন করেন। এতে বলা হয়, সাইফুজ্জামান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করতে দুদক, সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের নিয়ে সাত সদস্যের সমন্বয়ে একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে সাইফুজ্জামান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিও হিসাবসমূহ পাওয়া যায়। এসব হিসাব নগদায়নসহ অর্থ অন্যত্র স্থানান্তর ও হস্তান্তর করার প্রচেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এসব কারণে সাইফুজ্জামান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করা প্রয়োজন।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে