হোম > আইন-আদালত

অবৈধ সম্পদ অর্জনে মামলা: আসামি শাহরিয়ার আলম ও জ্যাকব

স্টাফ রিপোর্টার

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে জ্যাকবের স্ত্রীর নিলীমা নিগার সুলতানার সম্পদ বিবরণীর নোটিশও জারি করেছে দুদক।

বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় এক প্রেস বিফ্রিয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস বিফ্রিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে ২৭ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৪৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৬টি ব্যাংক হিসেবে ২৬০ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ৭৩০ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ৩১ ডিসেম্বর শাহরিয়ার আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। তার আগে ২৩ ডিসেম্বর দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। তিনি আরও জানান, অন্যদিকে আরেক মামলায় সাবেক উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে ১৩ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৯২৯ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসেবে মোট ৮৫ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৪১০ টাকা স্থানান্তর, রুপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও জানান, জ্যাকবের স্ত্রী নিলীমা নিগার সুলতানার নামে ৩ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ৪৫ টাকা সম্পদের তথ্য পাওয়ায় কথা জানিয়েছে দুদক। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুর্নীতি প্রতিরোধকারী সংস্থাটি।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে