হোম > আইন-আদালত

দুর্নীতির মামলায় আ.লীগের কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুর্নীতি মামলায় হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের স্বত্বাধিকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গত ২২ ফেব্রুয়ারি দুদকের পক্ষে উপপরিচালক শারিকা ইসলাম আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে। শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর ওই আদেশ দেয় আদালত। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আটকের আবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও মানি লন্ডারিংয়ের মামলা তদন্তাধীন রয়েছে। এজাহার অনুসারে, আসামি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গুলশান শাখার তৎকালীন কয়েকজন কর্মকর্তার সঙ্গে পারস্পরিক যোগসাজশে ভুয়া নাম, ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মোট ১০টি এফডিআর হিসাব খোলেন। তাতে ৪ কোটি ১৪ লাখ টাকা জমা রাখেন। পরে হিসাব জালিয়াতির মাধ্যমে অতিরিক্ত ৪২ লাখ ৭ হাজার ৫০০ টাকা সুদ গ্রহণ করে এবং পরবর্তীতে ভুয়া গ্রাহকের নামে নগদ উত্তোলনের মাধ্যমে তিনি এ অপরাধলব্ধ অর্থ গ্রহণ ও গোপন করেন।

তাদের কর্মকাণ্ডের জন্য তার ও অন্যদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামি কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৮ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে জাফর উল্যাহকে আটক করে পুলিশ। পরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কাজী জাফর উল্লাহ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এক্সপ্রেসওয়েতে লাশ উদ্ধারের ঘটনায় বাসচালকের দায় স্বীকার

প্রতারণার মামলায় হরিদাস চন্দ্র দুই দিনের রিমান্ডে

স্বামী হত্যায় ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার চাইলেন শহীদের স্ত্রী

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সালমান শাহ হত্যা মামলা: ডনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে সিআইডি

ছবি ছাড়া এনআইডি নয়, রিট খারিজ করে হাইকোর্টের রায়

মুগ্ধ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ ১৬ সেপ্টেম্বর

পৃথক ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ ফিরোজকে

খোকনের সঙ্গে বিতণ্ডায় প্রধান বিচারপতির এজলাস ত্যাগ