হোম > আইন-আদালত

ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারাবীর জামিন

স্টাফ রিপোর্টার

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার (৩০ জুলাই) এ আদেশ দেন।

ফারাবীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

শুনানিতে ফারাবীর আইনজীবীরা আদালতকে জানান, তাকে কেবলমাত্র ভুল পর্যবেক্ষণের ভিত্তিতে দণ্ডিত করা হয়েছে। মামলার চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও কেউ তাদের জবানবন্দিতে ফারাবীর নাম উল্লেখ করেননি। এমনকি তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীর সাক্ষ্যেও তার নাম উঠে আসেনি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

ফারাবী ২০১৫ সালের ৩ মার্চ থেকে এ মামলায় কারাবন্দি। দীর্ঘ সময় ধরে কারাভোগ, মামলার সাক্ষ্য-প্রমাণের অবস্থান ও আইনি যুক্তির ভিত্তিতে আদালত তাকে জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অভিজিৎ রায়কে। ওই মামলায় ফারাবীসহ কয়েকজনকে দণ্ডিত করা হয়।

সালমান শাহর লাশ উত্তোলন নিয়ে মুখ খুললেন মা নীলা চৌধুরী

এসআই জাকির হাসপাতালে এসে রেজিস্টার খাতা ও সিসিটিভির সার্ভার নিয়ে যায়

‘আমার হাঁটুর একপাশ দিয়ে গুলি ঢুকে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়’

রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার চলবে বিরতিহীন

৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহর লাশ

হাসিনা পালিয়ে গেছে শুনে মুচকি হেসে চিরতরে নিশ্চুপ হয়ে যান স্বজন

কুষ্টিয়ায় ছয় হত্যায় হানিফসহ ৪ জনের মামলার রায় যে কোনো দিন

খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু আজ

আমার দোকান লুট করে তায়িমকে টেনে-হিঁচড়ে নিয়ে গুলি করে পুলিশ