হোম > আইন-আদালত

রাষ্ট্রপতির শপথ নিয়ে সাত অ্যামিকাস কিউরি নিয়োগ

বাসস

রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে জারি করা রুল শুনানিতে মতামত জানাতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে বিশিষ্ট সাত আইনজীবীকে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার অ্যামিকাস কিউরি হিসেবে সাত আইনজীবীর নাম ঘোষণা করে শুনানির তারিখ ধার্য করেন। একই সঙ্গে শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর তারিখ ধার্য করেছেন আদালত।

এডভোকেট ওমর ফারুক বলেন, রুলের ওপর আজ আংশিক শুনানি হয়েছে। রিট আবেদনকারীর পক্ষে বক্তব্য উপস্থাপন প্রায় শেষ পর্যায়ে। অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দিতে আজ আদালত সাত জন বিশিষ্ট আইনজীবীকে নিয়োগ দিয়েছেন। রুল শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেছেন।’

অ্যামিকাস কিউরি হিসেবে মনোনীত সাত আইনজীবী হলেন- সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন, প্রবীর নিয়োগী, এ এম মাহবুব উদ্দিন খোকন, শাহদীন মালিক, আহসানুল করিম, মুস্তাফিজুর রহমান খান ও জ্যোতির্ময় বড়ুয়া।

রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতির শপথ পাঠ করানো-সংক্রান্ত বাহাত্তরের সংবিধানের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে শহীদুল্লাহ ফরায়েজী গত ১০ মার্চ রিট করেন।

রিটের প্রাথমিক শুনানিতে বিষয়টি নিয়ে রুল জারি করে হাইকোর্ট।

আইনসচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।

সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে

ফের ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

জামিন পেলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

হাদি হত্যার পরিকল্পনাকারী সাবেক কাউন্সিলর বাপ্পীর পাসপোর্ট ব্লকের নির্দেশ

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যুর ঘটনায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগ

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলের জামিন

এগারোবার পেছালো হাদি হত্যার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দিতে যা বললেন নিহত সজলের মা

ইডেন ছাত্রীর মামলায় জামিন পেলেন গায়ক অন্তু