হোম > আইন-আদালত

ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ

আমার দেশ অনলাইন

ছবি: এআই

১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ইউটিউব ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের জন্য একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে জনস্বার্থে দায়ের করা রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।

তিনি জানান, অবিলম্বে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে এ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছে। রুলে ১৬ বছর বা তার কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং শিশুদের ওপর এর প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।

শুনানিতে ব্যারিস্টার ফয়সাল দস্তগীর জানান, সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, যা তাদের একাকিত্ব ও হতাশার দিকে ঠেলে দিচ্ছে। রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনে কাটায়। গড়ে তারা প্রতিদিন ৪ দশমিক ৬ ঘণ্টা বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে।

একটি গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। এ ছাড়া এসব শিশু রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়, যা তাদের প্রয়োজনীয় ৮ থেকে ১০ ঘণ্টার ঘুমের চেয়ে কম। পাশাপাশি প্রায় ১৪ শতাংশ শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শৈশবে অপর্যাপ্ত ঘুম ও অতিরিক্ত স্ক্রিন ব্যবহার শিশুদের শারীরিক বৃদ্ধি, মনোযোগ ও সামগ্রিক মানসিক সুস্থতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

গুম-হত্যার মামলায় জিয়াউল আহসানের যুক্তিতর্ক ২৪ নভেম্বর

মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যায় ১৯ জনের বিচার শুরু

খিলগাঁও থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ ৩ আসামি রিমান্ডে

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা-অগ্নিসংযোগ

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৫ নভেম্বর

বৈদেশিক মুদ্রা মামলায় সালমান-আনিসুলের অভিযোগ গঠনের শুনানি ১০ ডিসেম্বর

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব রুহুল আমিন আটক