হোম > আইন-আদালত

উত্তরার সাবেক এমপি হাবিব হাসানের ভাই গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বসুন্ধরা এলাকার একটি ভাড়া বাসা থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেনডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে ১২টি মামলা রয়েছে। জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় ছাত্রদের ওপর চালানো তাণ্ডবের নেতৃত্ব দেওয়ার নানাবিধ প্রমাণ রয়েছে বলে আইন-শৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে। সাবেক এমপি হাবিব হাসানসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে গেলে ভাই নাদিম মাহমুদ আত্মগোপনে চলে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে জানা যাচ্ছে, ভাই এমপি হওয়ার সুবাদে নাদিম মাহমুদ ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে মোট অঙ্কের টাকা হাতিয়ে নেয়। কিন্তু অনেকের কোন কাজ করে দেননি। আওয়ামী লীগের এমপির ভাই হওয়ায় হাসিনার শাসনামলে কেউ পাওনা টাকা চাইতে পারেননি। ভুক্তভোগীদের মধ্যে একজনের পিতার অবসরের ১৫ লাখ টাকা আত্মসাৎ করেন গ্রেপ্তার নাদিম মাহমুদ। সেই ব্যক্তি টাকার জন্য গত দশ বছর ঘুরলেও টাকা উদ্ধার করতে পারেননি। এরকম অন্তত শতাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে গ্রেপ্তার নাদিমের বিরুদ্ধে।

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি চাইবে সরকার

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন

দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানি না

সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

গুমের মামলায় বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাতকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

রামিসা হত্যার দুই আসামি আদালতে

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ

ঢাকার আদালতে নিষ্পত্তি হওয়া ২৪৩২ মামলার আলামত ধ্বংস

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার খায়রুল হক